মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অপমানে আত্মহত্যা করেন জেসমীন বেগম (৩৫) (ছদ্মনাম) নামে এক মা।
আত্মহত্যার ৪দিন পর মামলায় অভিযুক্ত বখাটে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেফতার করেছে র্যাব পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
বখাটে যুবকের নাম আসাদুল (২৫)। তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে তিনি।
রোববার (১২ মার্চ) বিকেলে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর লাউপাড়া এলাকার বখাটে আসাদুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর তার মায়ের ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে কিশোরীকে ফোন দিয়ে কু প্রস্তাব ও হুমকি ধমকি দেয়। কিশোরী ঝামেলা এড়াতে একপর্যায়ে আসাদুলের সাথে কথা বলে। তাদের সাথে মাঝেমধ্যে ভিডিও কলেও কথা হয়। ওই সময়ে ঘাপটি মেরে রেকর্ড করে রাখা ভিডিও কলের কথাবার্তা পরে এডিট করে আপত্তিরভাবে উপস্থাপন করে।
এসব এডিট করা ভিডিও ওই কিশোরীর মাকে দেখিয়ে ৫০,০০০/ টাকা দাবি করে আসাদুল। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে আসাদুল ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দেয় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
গত ৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ব্যাটারির অ্যাসিড পানি পান করে ওই নারী আত্মহত্যা করেন। নিহতের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ মার্চ) লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে নিহতের মেয়ে মূর্ছালীন (ছদ্মনাম) নিত্যকণ্ঠকে বলেন, আসাদুল আমাকে প্রায়ই উত্যক্ত করত। ঝামেলা এড়াতে আমি তার এ ব্যাপারে সঙ্গে কথা বলি। পরে চাপে ফেলে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। এসব ভিডিও এডিট করে আপত্তির অবস্থায় আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ভিডিওটি ভাইরাল করে দেয়। লজ্জায় আমার মা আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমারও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এসিড পানে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসাদুলকে আসামি করে তালতলী থানায় শনিবার রাতে মামলা হয়। রোববার সকালে জবানবন্দি নিতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে ভিক্টিম মেয়েকে।
র্যাব পটুয়াখালীর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত আসাদুলকে রোববার সকালে পটুয়াখালী জেলার মহিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
tawhidit.top/