Loading ...
  • Tue, 08 Sep 2026, 05:43 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ১

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২২৭
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিচ ইয়াবা সহ মাহাবুব প্যাদা (৪৮) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের কাচা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করাহয়। গ্রেফতার কৃত আসামি মাহবুব আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের বাসিন্দা মো.আ.রব প্যাদার পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে যানাযায়, উক্ত মামলার বাদী এসআই (নিঃ) সুজন চক্রবর্তী, বিপি-৮৭১৪১৬৭৩১২, সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী মোঃ মাহাবুব প্যাদা (৪৮), এর নিকট হইতে ৫০ (পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পরবর্তী তাকে গ্রেফতার করাহয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/