সেক লাবলু, ফরিদপুর জেলা প্রতিনিধি:
আগামী ১৬ মার্চ ২০২৩ইং ইউনিয়ন পর্যায় নির্বাচনকে সামনে রেখে ১১ মার্চ বিকেল পাঁচটায় ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ কতৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভায় গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সৈয়দ গোলাম আইয়ুব হারিচ মিয়ার সভাপতিত্বে গেরদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামছুল আলম, ফারুক হোসেন, ঝর্ণা হাসান, আইভি রহমান, গোলাম মোঃ নাসির হোসেন, অখিল চন্দ্র দাস, যাসদ, রিয়াদ মিয়া, সাখাওয়াত হোসেন, রবিউল আলম নসরু, আয়নাল হক মোল্লা, দেলোয়ার কাজী, রেজাউল ইসলাম, ফিরোজ হোসেন, সামাদ মোল্রা, নাঈমুল ইসলাম, সাহিদসহ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব শাহ মো এমার হক। এছাড়াও জেলা-উপজেলা আওয়ামী লীগ এবং গেরদা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যে সকল নেতা-কর্মীরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করছেন তারা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গেরদা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক ও ফরিদপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি।
tawhidit.top/