Loading ...
  • Sat, 16 মে 2026, 02:08 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ভেজাল জুস তৈরীর কারখানায় অভিযানে জেল-জরিমানা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪১
শুক্রবার, ১৫ মে, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদন হীন একটি জুস তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্স বিহীন জুস তৈরী এবং বাজারজাত করার অপরাধে ওই কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) কে এক লক্ষ টাকা জরিমানা ও একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘ড্রিংকোর জুস’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করাহয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ এবং কলাপাড়া থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে‌‌। দেখা যায়, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই সেখানে জুস উৎপাদন করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রিজারভেটিভ এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলোও ছিল অনুমোদনহীন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারা মোতাবেক কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ বলেন, এই জুসগুলো মূলত ছোট শিশুরা খায়, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। কলাপাড়াসহ সারাদেশে এ ধরনের অবৈধ জুস কারখানা, বেকারি এবং আইসক্রিম কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/