Loading ...
  • Thu, 14 মে 2026, 03:43 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৫২
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

নয়নাভিরাম গাইন ( নয়ন ) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে । এতে ওই পরিবারটির ঘর, আসবাব নগদ অর্থ সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের প্রধানের। বুধবার (১৩ মে ) উপজেলার ধূলাসার ইউনিয়নের চরপালি গ্রামের বাসিন্দা বরকত উল্লাহ বাবুর বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এবিষয়ে বরকত উল্লাহ (বাবু) বলেন, আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে তাদের ঘরের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারনা করছেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় তাদের পুরোঘর গ্রাস করেন। আগুনের তিব্রতা এতই ছিলো যে কোন মানুষ কাছে যেতে পারেনি। তাই ওই ঘরে থাকা কোন মালামাল হেফাজতে নিতেপারেনি তারা। বর্তমানে তাদের পরনের বস্ত্র ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। তিনি আরও বলেন, তাদের ঘরে থাকা নগদ টাকা আসবাব, অন্যান্য মালামাল মিলিয়ে অন্তত ১৫ থেকে ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি একেবারে নিঃস্ব। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আমি তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/