নয়নাভিরাম গাইন ( নয়ন ) কলাপাড়া, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৩ মে ) সকাল ১০ টায় উপজেলার অফিসার্স ক্লাব হল রুমে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি ) কলাপাড়া এর আয়োজন করে। টিয়াখালী ইউনিয়নে টিম লিডার মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দীন আহমেদ টিপু ও সিপিপি উপজেলা টিম লিডার আ.মোতালেব হাওলাদার। ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০ জন সেচ্ছাসেবকে প্রশিক্ষন প্রদান করেন, সিপিপি কমিউনিটি প্রশিক্ষক ইভান মাতব্বর ও শহিদুল ইসলাম তালুকদার।
tawhidit.top/