Loading ...
  • Fri, 15 মে 2026, 04:32 pm
আবহাওয়া ব্যানার

সিপিপি’র প্রশিক্ষণের দক্ষতা উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৬
শুক্রবার, ১৫ মে, ২০২৬

নয়নাভিরাম গাইন ( নয়ন ) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল বুধবার ( ১৩ মে ) সকাল ১০ টায় উপজেলার অফিসার্স ক্লাব হল রুমে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। টিয়াখালী ইউনিয়ন টিম লিডার মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান সিপিপি, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো  মোকসেদুল আলম ও উপজেলা টিম লিডার আ. মোতালেব হাওলাদার। দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি ) কলাপাড়ার আয়োজনে। দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০ জন সেচ্ছাসেবকে প্রশিক্ষন গ্রহন করেন। সিপিপি’র অভিজ্ঞ দুই কমিউনিটি প্রশিক্ষক ইভান মাতব্বর ও শহিদুল ইসলাম তালুকদার এ প্রশিক্ষণ প্রদান করেন।  প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষনার্থীদের দুর্যোগের পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী করনীয় এবং সিপিপি’র সম্পর্কিত নানা ধরনের প্রশ্নের আলোকে মেধা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা নেয়া হয়। দু’দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা কি শিখলো তা যাচাইয়ের জন্য একই প্রশ্নপত্রে ফের তাদের পরীক্ষা নেয়া হয়েছে। ফলাফলে প্রশিক্ষনার্থীদের ব্যাপক পরিবর্তন লক্ষকরা গেছে।

এবিষয়ে সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, আমরা এবারেই প্রথম সিপিপি’র প্রশিক্ষণে পরীক্ষা পদ্ধতি চালু করেছি। এতে করে আমরা প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ পূর্ববর্তী এবং পরবর্তী জ্ঞানের ভান্ডার সম্পর্কে জানতে পারছি। প্রশিক্ষনার্থীদের মধ্যে যাদের দক্ষতায় ঘাটতি থাকবে এ পরীক্ষায় পদ্ধতির কারণে তারাও তা জানতে পারবে। পরবর্তীতে সেগুলো তারা পূরণ করে নিবে। এবং তারা এই প্রশিক্ষণের দক্ষতাকে বাস্তবিক কাজে লাগিয়ে উপকূলীয় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/