Loading ...
  • Tue, 05 মে 2026, 05:55 pm
আবহাওয়া ব্যানার

টেকনাফে ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার।

অনলাইন ডেস্ক।। / ৪৪
সোমবার, ৪ মে, ২০২৬

অনলাইন ডেস্ক।।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকা থেকে বিপুল পরিমাণে মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব দ্রব্য উদ্ধার করেন। এসময় একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি নরুল কবিরকে আটক করা হয়। উদ্ধারকৃত ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ০১ লক্ষ পিস ইয়াবা, ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলা যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইট ভাটার মাটির নিচে পুতে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদক ও অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/