নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি দাঁড়াশ ও একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার (৫ মে) সকালে নীলগঞ্জ ইউপি’র পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে দাঁড়াশ এবং একই ইউপি’র পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় দাঁড়াশ সাপটি জালে পেঁচানো ছিল তাই কিছুটা আহত হয়। পরে বেলা এগারটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় ছয় ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ সাপ ও দেড় ফুট দৈর্ঘ্যের কাল নাগিনী সাপটি দেখতে স্থানীয়রা হাসপাতাল আঙিনায় ভিড় জমায়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কালচে বাদামী বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ন নির্বিশ। এছাড়াও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্নের কালনাগিনী সাপটি মৃদু বিষধর। হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
tawhidit.top/