Loading ...
  • Tue, 28 Jul 2026, 08:44 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তিন দিন ধরে নিখোঁজ শালী দুলাভাই

কলাপাড়া প্রতিনিধি। / ১৪৭৭
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় দুলাভাই শাকিব ও তার শালী ফাতেমা আক্তার (২৫) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তারা গত ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাকিবের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে ফাতেমা আক্তার নীলগঞ্জ ইউনিয়নের ফাতেপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রাজ্জাক গাজী’র মেয়ে। শাকিবের বাড়ি নীলগঞ্জের দক্ষিণ দৌলতপুর, বাবার নাম মৃত নুরুল ইসলাম খাঁ।

এ ঘটনায় শনিবার রাতে ফাতেমা আক্তারের মা শেফালী বেগম (৫৪) কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় দায়ের করা জিডির নম্বর ১০৪৯।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কলাপাড়া থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দু’জনের সন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/