নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক বয়েজ ক্লাব আয়োজিত আন্ধারমানিক ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা টিলা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাই বেকারে স্থানীয় নিচকাটা বাজার দল বিজয়ী ও ঐতিহ্যবাহী প্রিয়জন কল্যান পরিষদ রানার আপ হয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ টি গোল করে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে প্রিয়জন কল্যাণ পরিষদের উজ্জ্বল। খেলাটি পরিচালনা করেন মো.রেজাউল করিম বাফুফে পটুয়াখালী। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক ইভান মাতবর ও কল্লোল বিশ্বাস।
অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়নের প্রশাসক নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদ। এসময় বিশেষ অতিথি সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মকসেদুল আলম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো.জসিমউদদীন,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশীদ মাঝি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
tawhidit.top/