Loading ...
  • Thu, 12 Mar 2026, 08:13 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ৫৯৩
রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালী কলাপাড়ায় একটি বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার( ২ আগষ্ট) দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল ওই ঘরের প্লাষ্টিকের দরজা থেকে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাত, পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রবাসী স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষন শেষে ১৩ ভরি স্বর্নালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। এদিকে এ উপজেলায় ঘন ঘন ডাকাতির কারনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ ফোরলেন এলাকায টহলে ছিলো।
এটি ডাকাতি না অন্য কোন ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/