Loading ...
  • Wed, 04 Mar 2026, 11:46 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিউজ রুম / ৩৩১
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

আল-আমিন অনিক,
(মহিপুর পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে নানা আয়োজনে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে ৮ই মার্চ ২০২৩ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনেরেখে সারাদেশের ন্যায় মহিপুরে গুড নেইবারস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ই মার্চ) বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে এ আলোচনা সভা। মহিপুর থানার সদর ইউপির মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন।

এ দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাস।

১৯১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত দ্বিতীয় নারী সম্মেলনে ১৭টি দেশের ১০০জন নারী প্রতিনিধি অংশ নেন। এতে সিদ্ধান্ত হয় ১৯১১ সালের ৮ মার্চ নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। সারা বিশ্বে এটি এখন পালিত হয়ে থাকে। গুড নেইবারস বাংলাদেশ সিডিপি এর প্রকল্প ব্যবস্থাপক জনাব কে,এম, আবুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল এর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান এবং সিডিসি সভাপতি মো. জাহিদুল ইসলাম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছকিনা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত বক্তারা নারীর অধিকার, এবং নারী দিবসের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।

উক্ত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি মুকুল, লিটন আকন, গুড নেইবারস বাংলাদেশ এর বলানটিয়ার সহ এলাকার জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/