Loading ...
  • Sun, 31 মে 2026, 01:49 pm
আবহাওয়া ব্যানার

বরগুনার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড!

নিউজ রুম / ২৮২
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার, ০৯ মার্চ দুপুরে তালতলীর তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দু ঘন্টার চেষ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহত বা অর্থিক ক্ষতির কথা জানান নি কর্তৃপক্ষ।

বরগুনা জেলার তালতলী উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রে আজ দুপুর ১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়লা ভিত্তিক এ উৎপাদন ইউনিটটি থেকে ২০২১ সালের মধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও এখনো পর্যবেক্ষণে রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।

স্থানীয়রা জানান, ঝালাইয়ের মেশিন থেকে সৃষ্ট এ অগ্নিকান্ড বিকট শব্দে মূহুর্তেই ছড়িয়ে পড়ে। সোহেল নামের এক ব্যক্তি জানান, ‘দুপুর ১ টা, ২০ মিনিটের সময় আমরা বিকট শব্দ শুনতে পাই। এরপর দেখি আগুন। ফায়ার সার্ভিস আসতেও দেরী করেছে।’

মোঃ হারুন মিয়া নামের এক দোকানদার জানান, আমরা এমন আগুন আগে দেখিনি এখানে। ভীষণ আতঙ্কিত আমরা।পরে তালতলীর ফায়ার সার্ভিস দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, ‘ ঘটনার পরপরই আমরা এখানে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণের সক্ষম হই।’

এ বিষয়ে কথা বলতে গেলে কোন গণমাধ্যম কমীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে উর্ধতন কর্মকর্তা চ্যাং চু আন জানান সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৭ সালে ৬৭০ মিলিয়ন ডলার ব্যয়ে তালতলী কোল পাওয়ার প্লান্টটির নির্মাণ কাজ শুরু করে চীনা প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না লিমিটেড’। কয়লা ভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রে এবারই প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/