কলাপাড়া প্রতিনিধি।।
শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে আজ ৩০ মে এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে শহীদ হন তিনি। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তার ভূমিকা নিয়ে এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। তার মৃত্যুর চার দশকেরও বেশি সময় পরও দেশের রাজনীতিতে তার নাম ও আদর্শকে ঘিরে সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
(৩০ মে) শনিবার সকাল কলাপাড়া উপজেলা বিএনপির’র উদ্যোগে দিনটি উদযাপন করার জন্য নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল ১০ টায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কলাপাড়া পৌর শহরে র্যালী করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনতার কল্যাণে যে ভূমিকা রেখেছেন তা নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো.আফজাল হোসেন।
tawhidit.top/