Loading ...
  • Sat, 30 মে 2026, 09:22 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসএম আলমগীর হোসেন।। / ৭৬
শনিবার, ৩০ মে, ২০২৬

 

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় তানজিলা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানজিলা উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের সাগর পাহলানের স্ত্রী। তিনি একই উপজেলার তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের চাচাতো বোন শিউলি বেগম জানান, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় খবর পান যে তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তিনি এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে বলেন, এটি আত্মহত্যা নাও হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/