Loading ...
  • Fri, 13 Nov 2026, 01:20 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ার লালুয়া ও মহিপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন দুই সরকারি কর্মকর্তা

কলাপাড়া প্রতিনিধি। / ৩২
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ইউনিয়ন দুটি হলো ৩ নম্বর লালুয়া ও ৬ নম্বর মহিপুর ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার বিভাগের ১২ নভেম্বর জারি করা এক সরকারি আদেশে দুই সরকারি কর্মকর্তাকে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ৩ নম্বর লালুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান। অন্যদিকে, ৬ নম্বর মহিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।
আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮(১) ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত তাঁরা এ দায়িত্বে থাকতে পারবেন।
এ ছাড়া দৈব-দুর্বিপাক, অতিমারি বা মহামারির কারণে আইনের বিধান অনুযায়ী নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠন সম্ভব না হলে মেয়াদ বাড়ানোর কারণ যথাযথভাবে উল্লেখ করে সরকারের অনুমতি নিতে হবে।
সরকারি আদেশে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব এখন থেকে নিয়োগপ্রাপ্ত দুই সরকারি কর্মকর্তার ওপর ন্যস্ত হলো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/