Loading ...
  • Wed, 18 Nov 2026, 06:05 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধের

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১২৫
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।। 

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাল মিয়া নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/