Loading ...
  • Mon, 20 Jul 2026, 06:25 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় অটোচালক অপহরণের ঘটনায় গ্রেপ্তার- ৩

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩০৩
সোমবার, ১৫ জুন, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কুলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে মো. জাহিদ প্যাদা (২১), মো. কোয়েল গাজী (২০) ও মো. ইমরান গাজী (২২)-নামে তিনজনকে কে গ্রে’ফ’তা’র করেছে কলাপাড়া থানা পুলিশ।

গতকাল ১৪ জুন রবিবার সন্ধ্যা সাতটার দিকে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২ জন ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাকামাইয়ার নিশান বাড়িয়া এলাকা থেকে অপর জনকে আটক করা হয়।

অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত যুবক মো. রাফি খান (১৯) উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসান খান এর ছেলে। রাফি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যান চালক। গত ১৩ জুন অভিযুক্তরা রাফির অটোভ্যান ভাড়া নিয়ে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পরদিন ১৪ জুন সকালে অভিযুক্তরা রাফির গাড়ি পুনরায় ভাড়া নেওয়ার কথা বলে মোবাইলে কলদিয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর ব্রিজ এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর দুর্বৃত্তরা রাফির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় রাফির বাবা মো. হাসান প্রথমে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাকি টাকা না দিলে রাফিকে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় থেকে অপহৃত রাফি খানকে উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারের পর রাফি খান জানান, অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। মূল উদ্দেশ্য ছিল তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাফির বাবা মো. হাসান বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “অভিযানের মাধ্যমে অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার এবং তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/