Loading ...
  • Tue, 19 মে 2026, 09:48 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি। / ৫০
সোমবার, ১৮ মে, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল ৩টায় মহিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ কলাপাড়া সিডিপির উদ্যোগে পরিবেশ সংরক্ষণ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। তাই পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নদী ও খাল সংরক্ষণসহ দুর্যোগ মোকাবিলায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সংরক্ষণে করণীয় ও বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/