Loading ...
  • Tue, 12 মে 2026, 04:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সড়কের জায়গা দখল করে দুইটি পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৪
সোমবার, ১১ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার বরাদ্দকৃত সড়কের জায়গা দখল করে, ঘর নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের পথ সংকুচিত করে রাখার অভিযোগ উঠেছে, পরিতোষ ও হরিদাস শীল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। অমানবিক এ ঘটনাটি কলাপাড়া পৌরশহরের ৪ নং ওয়ার্ডের চিঙ্গুরিয়া এলাকায় ঘটেছে। এতে ওই এলাকার বাসিন্দা শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবারের সদস্যদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী পরিবার দুটির অভিযোগ,তাদের প্রতিবেশী পরিতোষ শীল ও হরিদাস শীল প্রভাব খাটিয়ে সড়কের জন্য বরাদ্দকৃত জমি দখল করে ঘর তুলছেন। যার ফলে পরিতোষ ও হরিদাস শীলের পেছনে বসবাস করা শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবারের সদস্যদের চলাচলের পথ রুদ্ধ হয়ে যায়।

তাদের দেয়া তথ্য মতে পৌরসভা থেকে সড়কের জন্য ৫ ফিট জায়গা বরাদ্দ থাকলেও বর্তমানে ফাঁকা রয়েছে মাত্র এক থেকে দেড় ফুট জায়গা। যেখান থেকে একজন মানুষ ও স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করা সম্ভব নয়। এছাড়াও ওই বরাদ্দকৃত জায়গায় দেয়াল তুলে রাখার কারণে বর্ষা মৌসুমে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন কাদা পানি মারিয়ে চলাচল করতে হয় পরিবারের শিশু ও বৃদ্ধদের। এছাড়াও ওই পরিবারে দুইটিকে পরিতোষ ও হরিদাস শীল নানাভাবে, নানা সময় হেনস্তা করে বলেও অভিযোগ রয়েছে। শিশিরের বক্তব্য

অনেক সময় ইচ্ছাকৃতভাবে সরু এ চলাচলের পথে ফেলে রাখা হয় ব্লেড কিংবা কাঁচ ভাঙ্গা। যাতে করে স্বাচ্ছন্দে ওই জায়গা থেকে কেউ যাতায়াত করতে না পারে।

প্রতিবেশীর এমন রুঢ় আচরনে নিরুপায় হয়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ ওই সংকীর্ণ যায়গা দিয়ে চলাচল করছে পরিবার দুটি। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পায়নি শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবার। পরিবারটিকে হেনস্থা করতে একটি নয় দুটি নয় চার চারটি মামলা করেছে হরিদাস ও পরিতোষশীল। প্রত্যেকটি মামলায় অনিলদের পক্ষে রায় আসে। তারপরও চলাচলের রাস্তা ছেড়ে না দেয়ায় গত ২২ এপ্রিল অনিল পৌরসভার প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে পৌরসভার পক্ষ থেকে তদন্ত শেষে সড়কের যায়গা নির্ধারন করে খুটি স্থাপন করে দেয়া হয় এবং পরিতোষের ঘর অপসারনের জন্য দু,দফা সময় বেধে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্তী সহ আরও তিন জনের নামে দেওয়ানি আদালতে আরও একটি মামলা দায়ের করেন পরিতোষ শীল। তাই চলাচলের রাস্তা না পেয়ে এ ঘটনার প্রতিকার জানিয়েছেন ভূক্তভোগীরা। তবে সকল অভিযোগ অস্বীকার করে পরিতোষ বলেন,তার ক্রয়কৃত জমির দেড় শতাংশ ঘাটতি রয়েছে। একারনে তিনি মামলা করেছেন। তাদের দলিলের চৌহাদ্দীতে রাস্তা না থাকার পরও জমির উপর তারা রাস্তা দাবি করে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, সড়ক দখলের বিষয়টি সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/