নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন প্রিয়জন কল্যান পরিষদ খেলা ধুলোর মাধ্যমে ২ দিন ব্যাপী ঈদ আনন্দ উদযাপন করেছে। ঈদ পরবর্তী ২২ মার্চ রবিবার ও ২৩ শে মার্চ সোমবার এই দুইদিন ঝাঁক ঝমক পূর্ণ ভাবে এ উৎসব উদযাপন করে সংগঠনটি। প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি ইভান মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ খেলাধুলার শুভ উদ্বোধন করেন ডেনমার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নীলগঞ্জ মাতুব্বর বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাতুব্বর। এ সময় অন্যান্যের মধ্যে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতবর, প্রিয়জন কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা শাহীন মাতুব্বর লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ আবুল বাশার ব্যাপারী,নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাগর, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে প্রথমদিন রবিবার ছিল ঝুড়িতে বল নিক্ষেপ,তিন কাঠির ভিতরে বল প্রবেশ,হাডুডু ও হাঁড়ি ভাঙ্গা। দ্বিতীয় দিন সোমবার বিকেলে প্রথমে অনুর্ধ ১৪ আন্দার মানিক ও লালসবুজ এবং প্রিয়জন কল্যান পরিষদ বনাম ইসলামপুর একাদশের মধ্যে প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় লালসবুজ একাদশ আন্দার মানিককে ১-০ গোলো এবং ইসলামপুর একাদশ প্রিয়জন কল্যাণ পরিষদ কে ১-০ গোলে পরাজিত করে। সর্বশেষ নীলগঞ্জ বাজারে প্রিয়জন কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
tawhidit.top/