Loading ...
  • Wed, 15 Apr 2026, 09:31 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বেপরোয়া বাস কেড়েনিল  মৎস্য ব্যবসায়ীর জীবন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৭৪
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী, প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা কলাপাড়া মহাসড়কে সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ কির্তনীয়া (২৮) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর জালাল খলিফা বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা দিবাস কির্তনীয়ার ছেলে। সে মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা বলেন, বাসটির বেপরোয়া গতির কারনে মোটরসাইকেলটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দূর্ঘটনাস্থল থেকে দ্বিখন্ডিত মোটরসাইকেল সহ চালক দিলিপকে প্রায় ৫০০ গজ পথ থেতলে নিয়ে যায়। এতে দিলিপের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং ঘাতক বাসটিক আটক করে।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/