Loading ...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

২য় দফায় মানববন্ধন, পবিপ্রবি’র শিক্ষকদের থেকে ভিসি নিয়োগের দাবি

নিউজ রুম / ১২২৪
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

 

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দফায় আবারও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এতে বক্তব্য রাখেন, পবিপ্রবি’র রেজিস্টার (অ. দা.) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ডীন প্রফেসর ড. আঃ. লতিফ, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. জিল্লুর রহমান, প্রফেসর ড. আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রক্টর, ডীন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

বক্তাগন দাবি করেন, যদি পবিপ্রবি’র শিক্ষকদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেয়া না হয়, তবে তা মেনে নেয়া হবে না এবং আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত ২২সেপ্টম্বর এক‌ই দাবিতে ১ম মানববন্ধন করেছিলেন পবিপ্রবি’র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ