শফিক খাঁন, ভোলা সংবাদদাতা।।
ভোলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ভোলা সদর উপজেলার পরপর দুবারের সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন মশুর ‘আনারস’ প্রতীকের সমর্থনে আজ রবিবার (৫মে) বাদ মাগরিব রাজাপুরের জনতা বাজার এলাকার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুহুর্তেই সাধারণ ভোটারদের উপস্থিতিতে উঠান বৈঠকটি সমাবেশের মতো জনস্রোতে পরিনত হয়।
‘আনারস’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে ‘চেয়ারম্যান’ প্রার্থী মোশারেফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন- ভোলা পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব,
ভেলা জেলা পরিষদের চেয়ারম্যান আঃ মোমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আঃ আজিজ, রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, রাজাপুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি ইউপি সদস্য মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম জমাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃছাদেক চোকদার, ইউপি সদস্য ওহাব আলী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ফরিদ উদ্দিন বেপারী, প্রমুখ’সহ রাজাপুরের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
tawhidit.top/