Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:45 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে মুসুল্লিদের কান্না

নিউজ রুম / ১৩৬
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

রাসেল মোল্লা কলাপাড়া।।

টানা তাপদাহে পুড়ছে পটুয়াখালী কলাপাড়ার উপকূলীয় জনপদ। ৪০ ডিগ্রীর উপরে উঠে যাচ্ছে তাপমাত্রা। তাই তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিস্কার নামাজ।

শনিবার সকাল আটটায় ইমাম মোয়াজ্জেম কল্যান সমিতির আয়োজনে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহন করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে ওঠে এ
সময় শিশুদেরকেও নামাজে অংশগ্রহণ করতে দেখা যায়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/