কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিস বৈঠক চলাকালে অতর্কিত হামলা চালিয়ে তিনজনকে গুরুত্বর জখম করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারের টোল ঘরে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
অহতারা জানান, দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শনিবার দুপুরে বানাতি বাজারের টোল ঘরে সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর হাওলাদার ও নজির হাওলাদারের মধ্যে শালিস বৈঠক শুরু হয়। হঠাৎ করে মজিবর হাওলাদার ও তার ছেলে হিরনের নেতৃত্বে ১০/১২ জন অতর্কিত হামলা চালায়। এতে রাকিব হাওলাদার,বাইজিদ হাওলাদার এবং সোহেল হাওলাদার আহত হয়।
এ বিষয় অভযিুক্ত সাবকে ইউপি সদস্য মো মজবিুর হাওলাদার বলনে, আমি কারো গায়ে হাত তুলি নাই, উল্টো রাকিব ও বাইজদি আমার ছেলেকে দুইটি ঘুষি মারে, এ সময় আমার ছেলে রাকিবকে একটি ঘুষি মারে,এই হলো সত্য কথা।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমদে বলনে, এ বিষয় কোনো লিখিত অভিযোগ পাইনি, অভেিযাগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
tawhidit.top/