Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:43 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ রুম / ১২৩
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

 

কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।

কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো. বশির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত: বশির হাওলাদার ওই প্রামের মো. বারেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে।

নিহত বশির উদ্দিন হাওলাদারের চাচাতো ভাই মো. রফিক উদ্দিন জানান, তার বাড়ীতে চাম্বল গাছ কাটতে উঠে ডাল ভেঙ্গে সে ছিটকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/