Loading ...
  • Tue, 22 Sep 2026, 04:49 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় মহিলা আওয়ামী লীগের কম্বল বিতরণ। 

নিউজ রুম / ১২৩
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

 

আগৈলঝাড়া সংবাদদাতা জগদীশ মন্ডল।।

বরিশালের আগৈলঝাড়ায় অসহায় ও দুঃস্থ নারী কর্মীদের মধ্যে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা পাঁচটি ইউনিয়নের শতাধিক দুঃস্থ ও অসহায় নারী কর্মীদের মধ্যে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিলের কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি আভা মূখার্জী, হোসনে আরা বেগম পেয়ারাসহ অন্যান্যরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/