Loading ...
  • Fri, 17 Apr 2026, 08:58 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নবীপুর কালি ও সীতলা মন্দীরে নতুন পরিচালনা কমিটি গঠন।

নিউজ রুম / ১২৭
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া,পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী নবীপুর সার্বজনীন কালি মন্দীরে দীর্ঘ পাঁচ বছর পরে ২১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিখিল চন্দ্র চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সমাজ সেবক দীপক কুমার রায়,সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ভ্যাটেনারি চিকিৎসক সজল মিত্র,এবং কোষাদক্ষ পদ দেওয়াহয়েছে রাজনৈতিক ব্যাক্তিত্ব গৌতম চন্দ্র হাওলাদার’কে। এছাড়াও ওই গ্রামের ১৭ জন সদস্য নিয়ে এই পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

নবগঠিত কমিটি ও এর সভাপতি কে অভিনন্দন জানিয়েছেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম। এছড়াও শিক্ষক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন,উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ সালমা কবির। তারা এ কমিটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি নিখিল চৌধুরী বলেন,এ মন্দীরটি বহু বছরের পুরনো। এখানে প্রতি বছর বাৎসরিক কালিপুজা পরিচালিত হয়। এছাড়াও এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। এসকল অনুষ্ঠান গুলো পূর্বের যে কমিটি ছিলো তারা সফলভাবে আয়োজন করেছে। তাছাড়াও মন্দীরের নানা উন্নয়ন মুলক কাজ তারা করেছে এজন্য পুরনো কমিটিকে ধন্যবাদ জানাই। ওই কমিটির মেয়াদ পুর্ন হওয়ায় এলাকার যুবসমাজকে নিয়ে নতুন করে আবারও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেখানে সকলের সিদ্ধান্ত মোতাবেক আমাকে সভাপতির দায়ীত্ব দেওয়া হয়েছে। আমি আশা করছি নতুন এবং পুরনো কমিটি ও এলাকাবাসীর সহযোগিতা পেলে এই মন্দীটির কাঠামোগত উন্নয়ন সহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান এখানে আয়োজন করতে পারব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/