Loading ...
  • Wed, 23 Sep 2026, 08:53 am
আবহাওয়া ব্যানার

পিতার কারবারের হাল পুত্রে ধরতেই আটক পুলিশের হাতে।

নিউজ রুম / ১১৬
শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

 

ভোলা সংবাদদাতা।।

পিতার মাদক কারবারের উত্তরসূরি হিসেবে পুত্র চালাতে শুরু করলে কক্সবাজার থেকে ১৮০০ পিচ ইয়াবার চালান নিয়ে পাড়ি দেন ভোলায়। ভোলায় আসতে ইলিশা ঘাটে পৌছলে পুলিশের জালে আটক হন উত্তরসূরী হিসেবে পাওয়া মাদক কারবারি মোবারক(২১)। মজু চৌধুরী হাট থেকে যাত্রী হয়ে ভোলার উদ্দেশ্যে আশা মোবারকের দেহ তল্লাশি করতেই তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে কালো এবং লাল রংয়ের দুইটি পোটলায় এই ইয়াবা উদ্ধার করে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। মোবারক হোসেন কক্সবাজার জেলার ঈদগাহ দক্ষিণ মাইজপাড়া ৩নং ওয়ার্ডের মৃত জসিমউদদীন এর ছেলে বলে নিশ্চিত করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা।

আটক মোবারক বলেন আমার পিতা জসিমউদদীন মাদক ব্যাবসার সাথে জড়িত থাকায় ২০১৮ সালে বন্ধুক যুদ্ধে মারা যায়। তার পরে সংসারের হাল ধরতে বাবার আদলে এই প্রথম চালান নিয়ে ভোলায় আসতেই পুলিশ চেকপোস্টে আটক হই।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন স্পিড বোট চলাচলের ঘাট থেকে আটক করা হয় মোবারক কে ।

মোবারকের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা।

 

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/