Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:11 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।

নিউজ রুম / ১১৪
সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।

নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন,এই স্লোগান কে সামনে রেখে বছরের প্রথম দিনে কলাপাড়া মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসবে প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে বই বিতরণ করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়েছে। প্রধান অতিথি মো.জাহাঙ্গীর হোসেন বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,নতুন বই পেয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে। এবং মোবাইলে গেইম না খেলে কলাপাড়া পৌর শহরে খেলাধুলার জন্য মাঠ করে দেওয়া হয়েছে। লেখাপড়ার পর মোবাইল না টিপে মাঠে গিয়ে খেলাধুলা করার জন্য অনুরোধ জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/