Loading ...
  • Wed, 15 Apr 2026, 07:17 am
আবহাওয়া ব্যানার

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম / ১০৮
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

 

শরীফুল হক সালথা(ফরিদপুর)সংবাদদাতা।।

ফরিদপুর জেলার সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে বেকু দিয়ে মাটি উত্তোলন করায় মো. হুমায়ূন মোল্যা (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার জয়কাইল গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত হুমায়ূন ওই গ্রামের আবু তালেপ মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানকালে সহায়তায় ছিলেন সালথা থানার পুলিশ সদস্যরা।

ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/