Loading ...
  • Tue, 10 Mar 2026, 12:59 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন।

নিউজ রুম / ৯৯
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

 

মোঃ নাহিদুল হক,কলাপাড়া পটুয়াখালী সংবাদ দাতা ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ (কলাপাড়ায়, রাঙ্গাবালী,মহিপুর) আসনে জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এই অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। এসময় ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন ঘোষনা করেন,কলাপাড়া উপজেলা শাখার জাসদ ও কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সামসুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জাসদ নেতা গনমাধ্যম কর্মী এইচ এম আকবর,মোঃ নাহিদুল হক,রাসেল মোল্লা,নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া বাউল সংঘের সভাপতি বাবুল মিয়া,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ শামিম ব্যাপারী,নাট্যকার সজল কর্মকার সহ প্রমুখ।

এসময় বিশ্বাস শিহাব পারভেজ মিঠু তার জনগনের উদ্দোশ্যে বলেন,মুক্তি যুদ্ধ দেখেছি যুদ্ধে অংশ গ্রহন করতে পারিনি। তাই মুক্তিযুদ্ধের মত ভোটের মাঠে আরেকটি যুদ্ধে দেশ রক্ষার কাজে অংশ নিয়েছি। তাই আগামী ৭ জানুয়ারি পটুয়াখালী ৪ আসনের সকল ভোটারকে মশাল প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এর আগে উপজেলার লালুয়া
ইউনিয়নে বিকেল ৪ টার দিকে গনসংযোগ এবং লিফলেট বিতরন করে সাধারন মানুষের
কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়াও মশাল প্রতিকের নেতা কর্মীদের সংগে নিয়ে পৌরশহরে একটি নির্বাচনী মিছিল বের করা হয় মিছিলটি প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী অফিসে এসে অনুষ্ঠানে মিলিত হয়। মিছিলে নেতাকর্মীদের মশাল মশাল স্লোগানে পুরো কলাপাড়া মুখরিত হয়ে ওঠে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/