নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী) ।।
পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক সুবিধা সম্বলিত মডেল সাইক্লোন সেল্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করাহয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার মহিপুর ইউনিয়নে কমরপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপানের অর্থায়নে
প্রায় চার (০৪) কোটি টাকা ব্যায়ে গুড নেইবার্স বাংলাদেশ এই সেল্টারটি নির্মান করছেন। নির্মানের পর এই সেল্টার দুর্যোগকালীন সময় ব্যতীত মধ্য কমরপুর হাফিজিয়া মাদ্রাসার আবাসিক এবং একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হবে। কমরপুর হাফিজিয়া মাদ্রাসার অনুক‚লে
সাইক্লোন সেল্টার নির্মাণের জন্য জমি দান করেছেন স্থানীয় সিদ্দিকুর রহমান সহ তার ৯ ভাই। এ সময় উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান,গুড নেইবার্স জাপানের প্রতিনিধি ইউকি ইউসিমুরা,জমিদাতা ও তার পরিবারের সদস্যগণ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
tawhidit.top/