Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:09 am
আবহাওয়া ব্যানার

ফরিদপুরে বিপুল পরিমাণ মাদক সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিউজ রুম / ১১০
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

 

সুলতানা আক্তার ফরিদপুর জেলা সংবাদদাতা।।

৯০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এই সাথে ‌ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

গতকাল (১৭ ডিসেম্বর) রবিবার ‌বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ আতিয়ার রহমান (২৯), পিতা-মৃত মোঃ আব্দুর রহমান, সাং-শেরপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/