Loading ...
  • Thu, 18 Jun 2026, 08:57 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া পৌরশহরে গভীর রাতে ৯ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে।

নিউজ রুম / ১১৩
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত ৯ টি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সিসি টিভি ফুটেজে দেখাযায় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য মিলে এ চুরির ঘটনা ঘটায়। ব্যাবসায়ীদের দেয়া তথ্য মতে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে সুবর্ণা বস্ত্রালয়ের আশি হাজার এবং নান্নুট্রেডার্স’র চল্লিশ হাজার সহ
৯টি দোকান থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও মালামাল মিলে আনুমানিক দেড় লক্ষাধীক টাকা লুটে নেয় তারা। চুরি হওয়া দোকান গুলো হোল সদর রোডস্থ কাজী ড্রাগ,নান্নু ট্রেডার্স এবং নতুন বাজারের সুবর্ণা বস্ত্রালয়,নুর বস্ত্রালয়,তাহিরা ফ্যাশন,শাহী গার্মেন্টস,বাদশা লাইব্রেরী,শাহা কেবিন ও নরেন্দ্র শাহার মুদি দোকান। এসকল
দোকানের সিসি কয়ামেরায় ধারন কৃত ভিডিওতে দেখাযায়,তিন সদস্যের চোর চক্রের মুখে কোন মুখোশ ছিলনা একদম ফ্রী স্টাইলে প্রথমে সাটারের হাতল ধরে টেনে সামান্য ফাকা করে একটি বাঁশের সাহায্যে নিয়ে ভিতরে প্রবেশ করে টাকা পয়সা লুটে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনা ঘটায় কলাপাড়ায় ব্যাবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। তাই জরুরি সভা ডেকেছে ব্যাসায়ী সমিতি। ব্যাবসায়ীরা জানান,
বাজারে নাইটগার্ড না থাকায় চোরের দল সহজেই এ কাজ করতে সাহস পেয়েছে।

এবিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষন করে চোর চক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। ব্যাবসায়ীদের পক্ষ থেকে এবিয়ে মামালার প্রস্তুতি চলছে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/