Loading ...
  • Thu, 16 Apr 2026, 02:22 pm
আবহাওয়া ব্যানার

ফরিদপুর চিনিকলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫৩
শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 

হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা।।

শনিবার সকালে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২৩-২০২৪ আইএপি অনুযায়ী আখ রোপন ও কোটা মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন আখ সরবরাহের লক্ষ্যে চিনিকলেল কৃষি বিভাগীয় কর্মকর্তা, সিআইসি ও আখচাষী কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চিনিকলেল প্রশিক্ষণ ভবনে মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্ম্দ আনিস উজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)মো. সাইফুল্লাহ। বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান,শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক,,উপসহকারি কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,মাসুদুর রহমান, এমদাদুল হক,বিশ^জিৎ কুমার, মো. শাহজালাল,সিআইসি মনিরুল ইসলাম,নির্মল সরকার। এসময় কৃষি বিভাগের সকল সিআইসি(কেন্দ্র পরিচালক) উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/