Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:48 pm
আবহাওয়া ব্যানার

পটুয়াখালী ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ রুম / ১৩০
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

 

কলাপাড়া(পটুয়াখালী) কলাপাড়া সংবাদদাতা ।।

উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিববুর রহমান। বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আমজাদ হোসেন হাওলাদার, ডালবুগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কেনদ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, কেনদ্রীয় যুবলীগ নেতা মো. মুরসালিন, পৌর প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধাসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটাই উচ্ছ¦সিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/