Loading ...
  • Fri, 01 মে 2026, 01:13 pm
আবহাওয়া ব্যানার

বরগুনায় নিখোঁজের ৩দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার!

নিউজ রুম / ১২৬
বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

মোঃ শাজনুস শরীফ বরগুনা সংবাদদাতা।।

বরগুনায় নিখোঁজের ৩দিন পরে পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে এবং জামাল হোসেনের স্ত্রী মোসাঃ লাইজু আক্তার (৪০)।

বুধবার (১৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে খুঁজতে নিজ ঘরের উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। পরে দুপুর দেরটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আমাদের আইনি কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/