Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:25 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় চার সন্তানের জননীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিউজ রুম / ১৩১
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

 

কলাপাড়া সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত চার সন্তানের জননী আকলিমা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ( ১২ ই নভেম্বর) সকাল দশটার দিকে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধা তেগাছিয়া গ্রামের মৃত আনোয়ার খানের স্ত্রী।
স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতে বিদেশ ফেরত মেজ মেয়ের সাথে টাকা পয়সা নিয়ে নিহত আকলিমার তর্ক হয়। রাতে এ কলহ শেষ হওয়ার পর দুজনই নিজ নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়।
রবিবার সকালে নিহতের মেয়ে লাইজু ঘরের বাইরে বের হলে বাড়ির সামনের একটি জিলাপি গাছের সাথে আকলিমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে গ্রামবাসীর এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কলাপাড়া থানায় খবর দেয় ।

কলাপাড়া থানা ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক অনুসন্ধান শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে না। পোষ্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুও কারণ জানা যাবে বলে জানান তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/