Loading ...
  • Thu, 16 Apr 2026, 02:58 pm
আবহাওয়া ব্যানার

মধুখালীতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পেঁয়াজ বীজ চুরি

নিউজ রুম / ১০১
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

 

হৃদয়শীল,মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা।।

মঙ্গলবার গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়–লিয়া বাজরে একটি রাসায়নিক সার ও কীটনাশকের দোকান রনজিত কৃষি ভান্ডারে দুর্ধর্ষ কায়দায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পেঁয়াজ বীজ চুরি হয়েছে।
রনজিত কৃষি ভান্ডার এর মালিক গোপাল চন্দ্র বিশ্বাস জানান,প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যায়। বুধবার সকালে দোকান খুলে দেখতে পায় কীটনাশক যত্রতত্র পড়ে আছে। এ সময় দেখি দোকানের উপরের টিনের চালা কাটা। আমার ধারনা, রাতের যেকোন সময় টিনের চালা কেটে দোকানে ঢুকে দামী পেয়াঁজের বীজগুলো চোরেরা নিয়ে গেছে। পেয়াঁজের বীজ লালতীর,লাল হাইব্রীড, মেটাল কিং,সুলতান পেয়াঁজবীজ জাতের বীজ চুরি হয়েছে। চুরি যাওয়া পেঁয়াজ বীজের মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এ বিষয়ে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাবিরউদ্দিন শেখ জানান, আমার ইউনিয়নের বিল আড়–লিয়া বাজারে সার ও কীটনাশকের দোকনে চুরি হয়েছে । প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পেয়াজ বীজ চুরি হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/