Loading ...
  • Mon, 13 Jul 2026, 03:57 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় রাস মেলা ও পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৫৬
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

 

রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় আগামী ২৬ নভেম্বর আসন্ন রাস মেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (সোমবার) দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন দরবারে হলে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল ইসলাম,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার পটুয়াখালী প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা,টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা,লালুয়া ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস,দুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আঃ রহিম,ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ,মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান দুলাল খান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন হাওলাদার হীরা,কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

সভায় ৩ দিন ব্যাপী রাস উৎসব সুষ্ঠু ভাবে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।

 


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/