Loading ...
  • Mon, 27 Jul 2026, 11:47 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মৎস্যজিবী নারীদের কাজের স্বীকৃতির লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত

নিউজ রুম / ১৩৭
শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

 

সালমা কবির কলাপাড়া সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের স্বীকৃতি এবং পরিসেবা প্রাপ্তিতে অগ্রাধিকারের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান এমপি। উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ইউরোপীয় ইউনিয়ন,অক্সফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এনএনএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা,প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। প্যানেল আলোচক ছিলেন গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু,অমল মুখার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়ার চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস নারী মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি নাসরিন আক্তার,আমেনা আক্তার,রেশমা বেগম, রিণা আক্তার,রিতা আক্তার প্রমুখ।

বক্তারা নারী জেলেদের একটি তালিকা তৈরী করে তাঁদেরকে জেলে কার্ডের আওতায় এনে পরিচয়পত্র প্রদানের দাবি জানান। সর্বোপরি তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেয়ার জোরালো আবেদন করাহয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/