মোঃ শাজনুস শরীফ বরগুনা সংবাদদাতা।।
বরগুনায় বর্জ্য পৃথকিকরণ সংগ্রহের অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্জ্য পৃথকিকরণ সংগ্রহ অনুপ্রেরণা মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিছন্ন জীবন যাপন ও যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা সহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, পৌর সচিব রফিকুল ইসলাম রিপন, সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পা ও কাউন্সিলর আরাফাত জামান তুষার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
tawhidit.top/