Loading ...
  • Wed, 15 Apr 2026, 03:56 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় শান্তি সমাবেশে যোগ দেওয়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পৌর মেয়রসহ আহত-১০

নিউজ রুম / ১৫৭
বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

 

রাসেল মোল্লা কলাপাড়া সংবাদদাতা।।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে কুয়াকাটায় দুই গ্রুপের সংঘর্ষে পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা সমর্থিত বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৭ টায় পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন,আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে মোল্লা বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। এতে তিনি সহ তার ১০ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছে। হামলা করার সময় বারেক মোল্লা বারংবার আওয়ামী লীগের সকল প্রোগ্রাম বর্জন করতে বলেন। কিন্তু আমিতো আওয়ামী লীগের নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ভালো লাগায় আমিসহ আমার সাথের ৩ হাজার মানুষ আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের হাত ধরে আওয়ামী লীগ জোগদান করি। বারেক মোল্লার কথায় আমি কেন দলীয় প্রোগ্রাম বর্জন করবো।
তিনি আরো বলেন দক্ষিণ অঞ্চলে সিংহ পুরুষ আবুল হাসনাত আবদুলকে অবগত করবো। দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেও জানান তিনি।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোন কোন্দল নেই।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবিষয়ে এখনও কোন লিখতে অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/