Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:45 pm
আবহাওয়া ব্যানার

ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্তর্ভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

নিউজ রুম / ৮৭
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

 

মো: ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা সংবাদদাতা।। 

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সরকারি সুবিধা প্রাপ্তদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রশাসর ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসাক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
এসময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয় সেসব হয়রানি কীভাবে নির্মূল করা যায় সেসব বিষয়েও আলোচনা করেন তারা।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, সমাজ সেবক মাইদুল ইসলাম প্রমূখ।
সভা শেষে বিশেষ উপকার ভোগীদের মাঝে তিনটি সেলাই মেশিং, তিন জন প্রতিবন্ধির মাঝে ৮৫ হাজার টাকার ঋনের চেক এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন অতিথিগণ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/