Loading ...
  • Sat, 02 মে 2026, 11:01 am
আবহাওয়া ব্যানার

অসাবধানতাই কাল হোল যুবকের

নিউজ রুম / ১২৪
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া ।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পুরাতন ভবন অপসারন কালে আল-আমিন (৩৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত আল-আমিন একই ইউনিয়নের নাচনাপাড়া সবঙ্গবন্ধু কলোনির মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে আল-আমিন সহ তিন শ্রমিক ওই বিদ্যালয়ের পুরাতন একটি ভবন অপসারনের কাজ শুরু করে। এরপর বেলা এগারোটার দিকে অসাবধানতা বসত একটি বিম মাথায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/