Loading ...
  • Fri, 01 মে 2026, 04:15 pm
আবহাওয়া ব্যানার

চিনের সম্মেলনকে ঘিরে কলাপাড়ায় জমায়েত।

নিউজ রুম / ১০৭
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।

চিনে বেল্ট অ্যান্ড রোড ফোরাম এর সম্মেলনকে সামনে রেখে (For green & just transition) স্লোগান নিয়ে,অর্থাৎ অর্থনীতিকে সবুজ করা যা সংশ্লিষ্ট সকলের জন্য যথাসম্ভব ন্যায্য,অন্তর্ভুক্তিমূলক ও শালীন কাজের সুযোগ তৈরি করে এবং কাউকে পিছিয়ে না রাখে এমন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি), উপকূলীয় জীবনযাত্রা ওপরিবেশ কর্মজোট (ক্লিন) প্রান্তজন,কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং আমরাক লাপাড়াবাসী যৌথভাবে আন্দারমানিক নদীর তীরে এই জমায়েত আয়োজন করেছে। কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মনোয়ারা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস,এম,মোশারফ হোসেন মিন্টু,পরিবেশ ও গনমাধ্যম কর্মী মেজবাহ উদ্দিন মাননু ,নেছারউদ্দিন আহমেদ টিপু,মিলন কর্মকার রাজু,জসীম পারভেজ,মো.নাহিদুল হক,আমরা কলাপাড়াবাসী এর প্রতিষ্ঠাতা আল ইমরান,বর্তমান সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ ।

এ সময় বক্তারা,চীনা ঋণের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ,চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানিতে সকল বিনিয়োগ বন্ধ,বাস্তবায়িত প্রকল্পে পরিবেশ,মানবাধিকার, শ্রমাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ,বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত, নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ,বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এসময় তারা আরো বলেন,আগামী ১৭ অক্টোবর থেকে চীনের বেইজিংয়ে চিনে বেল্ট অ্যান্ড রোড ফোরাম এর তৃতীয় সম্মেলন শুরু

হবে। এতে ১৯০টিরও বেশি দেশকে আমন্ত্রন জানানো হয়েছে। এর আগে ২০১৬ সালে চিনের বেল্ট অ্যান্ড রোড প্র্রকল্পে যোগ দেয় বাংলাদেশ। অনেকের ধারণা চীন এই প্র্রকল্পের মাধ্যমে স্বল্পোন্নত এবং দরিদ্র দেশগুলোতে বিশাল অর্থবিনিয়োগ করে দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলতে চায়। এর জ্বলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কার হামবানটোটা বন্দর। এছাড়াও লাওস,অ্যাংগোলা,জিবুতি,কেনিয়া, মালদ্বীপ,পাকিস্তান ইতোমধ্যে চীনের ঋণের ফাঁদে পড়েছে। এই প্রকল্পের অর্থায়নে যাতে বাংলাদেশকে কোনও ঋণের জালে জড়িয়ে না ফেলে সে দিকেও সতর্ক থাকতে হবে। এই প্র্রকল্পের আওতায় বিশ্ব জুড়ে দরিদ্র দেশগুলোর অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন আধিপত্য বিস্তার করে চলছে।

 

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/