Loading ...
  • Sat, 30 মে 2026, 11:09 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় গাঁজাসহ সোর্স আটক

নিউজ রুম / ১০৭
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর কুয়াকাটায় ১কেজি গাঁজা সহ সোর্সকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় সোর্সের আর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮ টার দিকে কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ড রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পটুয়াখালীর ডিবি পুলিশ তাকে আটক করে। এসময় মাদক দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ ওঠে।

স্থানীয় ও ডিবি সূত্রে জানা যায়,পটুয়াখালী জেলা ডিবি পুলিশ কে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আজিজ নামের এক সোর্স মাদক ক্রয় বিক্রয় চলছে মর্মে মুঠোফোনে তাদের তথ্য দেয়। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক পটুয়াখালী থেকে কুয়াকাটা পৌঁছায় তারা। এরপর কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে সোর্স আজিজ তাদের রিসিভ করে স্থানীয় রাখাইন পাড়ার ১টি বাড়িতে নিয়ে যায়। ডিবি পুলিশের তল্লাশিতে সেখানে কোনো মাদক না পেয়ে চলে আসার সময় সোর্সের দেখানো মতে হেমাতি ও তার দেবরের দুই ঘরের মাঝখান থেকে কালো কস্টিপে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক আজিজ নামের সেই সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী ডিবি কার্যালয় নিয়ে যায়। সেখানে আসলে প্রাথমিকভাবে সে গাজা সরবরাহ করার কথা স্বীকার করে।
এছাড়াও অভিযোগ রয়েছে,সোর্স আজিজ ও হুমায়ুনের বিরুদ্ধে প্রায়ই পুলিশকে ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ আছে। এছাড়াও এলাকায় কথিত কিছু সোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে । তাঁরা (সোর্স) মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে অর্থ আদায় করে।

জানতে চাইলে,পটুয়াখালী ডিবির অফিসার ইনচার্জ আজমুল হুদা বলেন, ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাজাসহ ১ জনকে গ্রেফতার করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান জানান, ডিবি গাজা সহ ১জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার নামে রীতিমত মামলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/